মিনিটে যুক্তরাজ্য থেকে টাকা পাঠানো যাবে ‘স্মার্টরেমিটে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১২

সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর অ্যাপ স্মার্টরেমিট

‘স্মার্টরেমিট’ নামের নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠান সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস। সংশ্লিষ্টদের দাবি, এ অ্যাপের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা এক মিনিটের মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস কর্তৃপক্ষ।

সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল এইচ আজাদ মিশু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১ সালে যাত্রার শুরু থেকে লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান (সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস) উদ্ভাবনী সেবার ওপর জোর দিয়ে আসছে; এরই অংশ হিসেবে ‘স্মার্টরেমিট’ অ্যাপ আনা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা দেশে সাউথইস্ট ব্যাংকের যেকোনও ব্রাঞ্চে প্রিয়জনদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ,  এ অ্যাপের মাধ্যমে সপ্তাহের সাত দিন যেকোনও সময় টাকা পাঠাতে পারবেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা। এক্ষেত্রে ছুটির দিনগুলোতে সাউথইস্ট ব্যাংক বন্ধ থাকলেও এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন প্রবাসীদের স্বজনেরা।

এ ব্যাপারে সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর সিইও নাজমুল হুদা আজাদ মিশু বলেন, ‘আমরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠানো আরও সহজ এবং সুলভ করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা একটা ব্লকচেইনভিত্তিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি; যা আরও সহজে, নিরাপদে এবং দ্রুততম সময়ে টাকা পাঠাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য, রেমিটেন্স পাঠানো পুরাপুরি ফ্রি করতে না পারলেও বর্তমান ফি যেন কমাতে পারি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম