গ্যাসের দাম বাড়াতে সোমবার থেকে গণশুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ২০:০১আপডেট : ১০ মার্চ ২০১৯, ২০:০৭





গ্যাস গ্যাসের দাম বাড়াতে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে আবার গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই শুনানি চলবে আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) পর্যন্ত। রাজধানীর কাওরান বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে এই শুনানি হবে।
একই অর্থবছরের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর এটি দ্বিতীয় উদ্যোগ।
এর আগে সব প্রস্তুতি নিয়েও নির্বাচনের আগে দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন। জানা গেছে, গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ৬৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
গণশুনানির প্রথমদিন সোমবার সকাল ১০টায় গ্যাসের দামের ওপর একটি প্রস্তাবনা উপস্থাপন করবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এরপর সকাল সাড়ে ১০টা থেকে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রস্তাবিত সঞ্চালন লাইনের চার্জের ওপর শুনানি হবে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবিত দামের ওপর শুনানি হবে। এরপর দুপুর আড়াইটা থেকে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ওপর শুনানি হবে। বুধবার (১৩ মার্চ) সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আর দুপুরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রস্তাবের ওপর শুনানি করা হবে। আর শেষদিন বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং দুপুরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর শুনানি করবে কমিশন।

বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবে গ্রাহক পর্যায়ে এক বার্নারের গ্যাসের চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, দুই বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার কথা বলা হয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রগুলোর গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৩ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৬৬ পয়সা, সার কারখানার ক্ষেত্রে ২ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে ৯ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ৭০ পয়সা, শিল্প কারখানার ক্ষেত্রে ৭ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা করার প্রস্তাব দিয়েছে তারা। বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাসের দাম ১৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং সিএনজির গ্যাসের দাম ৩২ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো।
এদিকে গত বছরের ১৮ সেপ্টেম্বর সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে শূন্য দশমিক ২৬৫৪ টাকা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৪২৩৫ টাকা করে কমিশন। চার মাসের মাথায় জিটিসিএল আবারও সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

/এসএনএস/এইচআই/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম