চোরাচালানসহ ভারতীয় ট্রাক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২১:২২আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৫

চোরাচালানসহ ভারতীয় ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে বিপুল পরিমাণ চোরাচালানসহ ভারতীয় একটি ট্রাক আটক করা হয়েছে। বুধবার (২০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নো-এন্ট্রির একটি ট্রাকে (এনএল ০১ এসি-৬৬৫৪) চোরাচালান করা বিপুল পরিমাণ ভারতীয় জিলেট শেভিং ফোম আটক করেছে বেনাপোল কাস্টমস হাউস। শুল্ককর ফাঁকি দিয়ে আমদানি করা এসব পণ্য ও ট্রাকের দাবিদার কাউকে পাওয়া যায়নি। এদিনই ইনভেন্ট্রি শেষে সব বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাকসহ এই পণ্যচালানের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী জানান, চালক পরিস্থিতি টের পেয়ে ট্রাকটি ১ নং শেডের সামনে রেখে পালিয়ে গেছে।

তিনি বলেন, ট্রাকটিতে একটি মেনিফেস্টের মাধ্যমে তিনটি পণ্যে চালান আনা হয়। ট্রাকটি থেকে এসও ড্রাইজ ঘোষণা করা তিনটি পণ্য চালানই গ্রহণ করেন শেড ইনচার্জ। ট্রাকের অবিশষ্ট পণ্যের বিষয়ে তিনি  কিছুই জানেন না। তিনটি পণ্য চালানের আমাদানিকারক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও সিঅ্যন্ডএফ এজেন্ট রুমা ইন্টারন্যাশনাল।

বেলাল চৌধুরী আরও জানান, আটক করা পণ্যের প্রতিটি কার্টুনে ‘প্রোক্টর অ্যান্ড গ্রাম্বেল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ লেখা স্টিকার ছিল। আমদানিকারকের সিঅ্যন্ডএফ এজেন্ট পণ্যগুলো তাদের নয় বলে জানিয়েছে। পণ্য চালানটি কাস্টমস আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভারতীয় ট্রাকটিও বাজেয়াপ্তির প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের