গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি
০৩ মে ২০২৪, ১২:০৩আপডেট : ০৩ মে ২০২৪, ১২:২৮

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ থেকে ৬ বগি লাইনচ্যুত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যে ট্রেনটি অপেক্ষায় ছিল সেটি তেলবাহী ট্রেন ছিল। তবে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনে কোনও যাত্রী আটকা পড়েনি। শুক্রবার বন্ধের দিন থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে তেমন যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনম্যানের সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী ট্রেন এখনও ঘটনাস্থলে পৌঁছেনি।

জয়দেবপুর রেলস্টেশনের ঢাকামুখী আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রেনে পরিদর্শন করছেন। পড়ে যাওয়া ট্রেনের বগিতে কোনও যাত্রী আছে কিনা সেটিও দেখছেন তারা। মালবাহী ট্রেনের গার্ডম্যান আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।

টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যাল (কাজীবাড়ী) এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনও ট্রেন চলছে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর উৎসুক জনতা ভিড় করায় উদ্ধারকর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানায় রেলওয়ে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে