বেসরকারি খাতে কর্মরত বিদেশিদের বেতনের খোঁজ নেবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ২২:৫৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২৩:০০

এনবিআর তৈরি পোশাক খাতসহ দেশের বেসরকারি বিভিন্ন খাতে চাকরি করা বিদেশিদের বেতনের তথ্য খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার (১ এপ্রিল) প্রাকবাজেট এক আলোচনায় তিনি এ কথা বলেন।
সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, টিইএ, প্লাস্টিক রফতানিকারক সমিতি, গার্মেন্টস এক্সেসরিজ রফতানিকারক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনেক ব্যবসায়ী বিদেশি কর্মীদের বেতন সঠিকভাবে ঘোষণা দেয় না। তাই এ ধরনের বিদেশি কর্মীদের কাছ থেকে এনবিআর সঠিকভাবে কর আদায় করতে পারছে না।’
তিনি বলেন, ‘বাজেটের আগে অথবা পরে এ ধরনের বিদেশিদের কাছ থেকে কর আদায় করতে জরিপ চালানো হবে।’ এ জন্য তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চান। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘তৈরি পোশাক শিল্পে শ্রীলঙ্কা, ভারত থেকে টেকনিশিয়ানরা বাংলাদেশে এসে কাজ করছেন। তারা বিপুল পরিমাণ ডলার নিয়ে যাচ্ছেন। ভারতের রেমিটেন্সের বড় অংশ যায় বাংলাদেশ থেকে।’
সভায় এনবিআরের ভ্যাটনীতি সদস্য রেজাউল হাসান, আয়করনীতি সদস্য কানন কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের