‘চাপ দিয়ে ব্যবসায়ীদের মেরে ফেললে দেশ এগুবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ০৩:২৯আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৩:৩২

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান ব্যাংক ঋণের সুদের হার বেশি হওয়ার কারণে ব্যবসায়ীরা এনবিআরের চাহিদা অনুযায়ী ট্যাক্স দিতে পারছে না বলে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের অভিযোগ। সোমবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সিদ্দিকুর রহমান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। চাপ দিয়ে ব্যবসায়ীদের মেরে ফেললে দেশ এগুবে না। ব্যবসায়ীরা এনবিআরের চাহিদা অনুযায়ী ট্যাক্স দিতে পারতো। কিন্তু, এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ব্যাংক ঋণের সুদের হার। ব্যাংক থেকে দুর্বৃত্তরা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, আর যারা সৎভাবে ব্যবসা করছে, ঋণের সুদ দিয়ে তাদের এর খেসারত দিতে হচ্ছে।’

সিদ্দিকুর রহমান দাবি করেন, ‘ব্যাংকের স্প্রেড না কমালে এবং মন্দ ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ না নিলে ঋণের সুদ হার কমিয়ে আনা যাবে না।’

সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআরের ভ্যাট নীতি সদস্য রেজাউল হাসান, আয়কর নীতি সদস্য কানন কুমার রায়সহ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, টেরিটাওয়াল এক্সপোর্টার্স এসোসিয়েশন, প্লাস্টিক রফতানিকারক সমিতি, গার্মেন্টস এক্সেসরিজ রফতানিকারক সমিতির নেতারা সভায় উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: বন্ড অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

 

 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম