বিজিএমইএ নির্বাচন চলছে, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১২:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১২:৫১

বিজিএমইএ নির্বাচন চলছে, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদের ২০১৯-২১ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার (৬ এপ্রিল) সকাল ৮টায়  ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তবে ভোটগ্রহণ শুরুর আধা ঘণ্টা পরই এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বাধীনতা পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনে তিনি এই অভিযোগ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমরা দুজন এজেন্ট দিয়েছিলাম। কিন্তু আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।’  নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে  নির্বাচন কমিশনার ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ‘ভোট আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

জানা যায়, সম্মিলিত ফোরাম ও স্বাধীনতা পরিষদ নামে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংগঠনটিতে পরিচালকদের মোট পদ ৩৫টি। এর মধ্যে ঢাকায় ২৬টি ও ৯টি চট্টগ্রামে। চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নির্বাচনে ভোট হচ্ছে না। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকার ২৬ পরিচালক পদে দুই প্যানেলের ৪৪ প্রার্থী লড়ছেন। ২৬ পদে পূর্ণ প্যানেল দিয়েছে সম্মিলিত ফোরাম। এসব পদে স্বাধীনতা পরিষদের প্রার্থী ১৮ জন।

পরিচালনা পর্ষদের নির্বাচিত ৩৫ পরিচালক পরবর্তীতে একজন সভাপতি এবং সাত জন সহসভাপতি নির্বাচন করবেন।

সম্মিলিত ফোরামের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- এসএম মান্নান কচি, মোহাম্মদ নাছির, ফয়সাল সামাদ, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল দিপু, এমএ রহিম, কেএম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক মুকুল, মশিউল আজম সজল, ইনামুল হক খান বাবলু, মাসুদ কাদের মনা, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, একেএম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

আর স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন ডেনিম প্রসেসিং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম।

এই প্যানেলের প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসেন, হুমায়ুন রশিদ, রফিক হাসান, সাইফুল ইসলাম, শওকত হোসেন, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, জাহাঙ্গীর কবির, জাহিদ হাসান, শরিফুল আলম চৌধুরী, কাজী আবদুস সোবহান, জহিরুল ইসলাম, কাজী মাহয্যাবিন মমতাজ, মাহমুদ হোসাইন, আয়েশা আক্তার, ওয়ালী উল্লাহ

 

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম