কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৬

বলিউড অভিনেতা গোবিন্দ ও অভিনেত্রী কোমল রানির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। স্বামী গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রী সুনীতা আহুজাও। তবে অভিনেতা এবং কোমল—দু'জনেই দাবি করেছেন যে তারা একসঙ্গে একটি সিনেমায় কাজ করছেন বলেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে।

এবার কোমল রানি তার ইনস্টাগ্রামে গোবিন্দের সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন। আর তাতেই নতুন করে শুরু হয়েছে চর্চা।

ছবিতে গোবিন্দাকে দেখা গিয়েছে স্যুট-প্যান্টে। অন্যদিকে কোমলের পরনে হালকা বেগুনি রঙের শাড়ি। প্রথম ছবিতে কোমলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দ। দ্বিতীয় ছবিতে কোমলের পেটে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা। তৃতীয় ছবিতে গোবিন্দার বাহুডোরে দেখা গিয়েছে কোমলকে। শেষ ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন তারা।

যদিও ছবিগুলির ক্যাপশনেই কোমল স্পষ্ট করে দিয়েছেন, এগুলি তার আসন্ন ছবি ‘রূপা’-র দৃশ্য। কিন্তু তাতেও নেটিজেনদের কৌতূহল কমেনি। বরং নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স।

কোমল রানি ও গোবিন্দ

কেউ তাদের জুটিকে সুন্দর বলেছেন, কেউ আবার ছবিগুলিকে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, ‘সুনীতা ম্যাম বোধহয় এবার চলে আসবেন।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ছবির প্রচারের নামে আসল বার্তাই দিয়ে দিলেন! আবার কেউ গোবিন্দকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ভাই, আপনার সাহসকে কুর্নিশ। জনতার কটাক্ষেও ভয় পান না!’ পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে তৈরি হওয়া ছবিটি আদৌ কবে মুক্তি পাবে?

উল্লেখ্য, গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বেশ কিছুদিন ধরেই মনমালিন্যের খবর শোনা যাচ্ছে। সুনীতা আহুজাও বিভিন্ন সময়ে নানা প্ল্যাটফর্মে গোবিন্দকে নিশানা করে কথা বলেছেন। শুধু গোবিন্দই নন, সুনীতার নিশানায় ছিলেন কোমল রানিও।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’
সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
‘আগুনের পরশমণি’ থেকে ‘ঘেটুপুত্র কমলা’, হুমায়ূনের ৫ সিনেমার গল্প
‘আগুনের পরশমণি’ থেকে ‘ঘেটুপুত্র কমলা’, হুমায়ূনের ৫ সিনেমার গল্প
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল