পেট্রোবাংলার ওয়েবসাইট হ্যাকড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২০:০১আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২০:০৬

হ্যাকিংয়ের পর পেট্রোবাংলার ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়েছে দেশের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ওয়েবসাইট। রবিবার (৭ এপ্রিল) বিকেল পাঁচটার পর থেকে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ‘বিকেল ৫টা পর্যন্ত ওয়েবসাইট স্বাভাবিক ছিল। এরপর কোনও এক সময় হ্যাক করা হয়। আমরা রিকভার করার চেষ্টা করছি। আশা করছি, আগামীকাল (সোমবার) দুপুরের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
পেট্রোবাংলার ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, Hacked by N33LOB33 একটি কোড নম্বর দেওয়া রয়েছে। একেবার নিচে বাংলাদেশ সাইবার আর্মি (Bangladesh Cyber Army) নামে হ্যাকার গ্রুপের নাম উল্লেখ রয়েছে।
ওয়েবসাইটের ওপরে একটি মাছির প্রতিকৃতি রয়েছে। ওয়েবসাইটটি খুললে দেখা যায়, এতে লেখা রয়েছে সকল তথ্য নিরাপদে রয়েছে (Your All Data Are Safe)। তবে কীভাবে তা ফেরত পাওয়া যাবে তা উল্লেখ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, ২০১৭ সালেও একবার এই ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। ওই সময় ওয়েবসাইটটি ফেরত পেতে প্রায় দুইদিন সময় লেগেছিল।

/এসএনএস/ওআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম