‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ মে ২০২৪, ১৩:০১আপডেট : ০২ মে ২০২৪, ১৩:০১

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে ধান কাটতে গিয়ে অতিরিক্ত রোদ ও গরমে কৃষিশ্রমিক আবুল হোসেনের (৬০) মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা ‌দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১ মে) রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুসফিকুল আলম হালিম মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ফারাজিপাড়া গ্রামে নিহত কৃষকের পরিবারের সদস্যদের হাতে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন। ইউএনও মো. মুসফিকুল আলম হালিম ও মোগলবাসা ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মাহফুজার রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার বেলা ১১টার দি‌কে মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ফারাজিপাড়া গ্রামে অন্যের জমিতে ধান কাটতে যান শ্রমিক আবুল হোসেন। বেলা ১১টার দিকে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জমিতেই ঢলে পড়ে তিনি মারা যান। পরিবারের দাবি, আবুল হোসেন সুস্থ ছিলেন। মাত্রা‌তি‌রিক্ত গর‌মে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে।

ইউএনও জানান, জমিতে ধান কাটতে গিয়ে অতিরিক্ত গরমে কৃষিশ্রমিকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসক মো. সাইদুল আরীফের নজরে আসে। তিনি নিহত শ্রমিকের পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেন। পরে সদর ইউএনও নিজে গিয়ে নিহতের পরিবারের কাছে সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা হস্তান্তর করেন। এ সময় নিহত শ্রমিকের স্ত্রী, ৫ মেয়ে ও একমাত্র ছেলে উপস্থিত ছিলেন।

ইউএনও মুসফিকুল আলম হালিম বলেন, ‘কাজ করতে গিয়ে অতিরিক্ত গরমে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরে ডিসি স্যারের নির্দেশে নিহত শ্রমিকের পরিবারের কাছে গিয়ে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা হস্তান্তর করেছি।’

সহায়তা প্রদানকা‌লে চেয়ারম‌্যান মাহফুজার রহমান ও সং‌শ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস‌্য উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন:

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী