আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ সভাপতি নির্বাচিত হলেন রুবানা হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ২০:০০আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:৩৭

রুবানা হক (ছবি: সংগৃহীত)

তৈরি পোশাক মালিকদের ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ’র সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রুবানা হক। এর মাধ্যমে প্রথম নারী সভাপতি পেলো বিজিএমইএ। একইদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদে আরও ৭ জন সহ-সভাপতি নির্বাচিত হন।

রুবানা হক প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আনিসুল হকের স্ত্রী।

বৃহস্পতিবার(১১ এপ্রিল) কারওয়ান বাজারের বিজিএমইএ কার্যালয়ে নব-নির্বাচিত পরিচালকদের ভোটে সংগঠনটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস. এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) এম. এ রহিম। এছাড়া চট্টগ্রাম থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আরও দায়িত্ব পান আরশাদ জামাল (দিপু), মো. মশিউল আজম (সজল) এবং এ. এম চৌধুরী (সেলিম)।

সভাপতি হিসেবে নির্বাচিত রুবানা হক বাংলা ট্রিবিউনকে বলেন, আমি আশাকরি ৩৫ জনের এই বোর্ড খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করবে। আমরা চেষ্টা করবো সততার সঙ্গে কাজ করতে। আমাদের ভাবমূর্তির যে ঘাটতি আছে তা পুনরুদ্ধারের চেষ্টা করবো।

পুনরায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি বলেন, পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএ এর পক্ষ থেকে আগেও কাজ করেছি ভবিষ্যতেও করে যাবো। আশা করছি নব-নির্বাচিত নেতৃবৃন্দ এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর পর্যন্ত।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম