দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৪, ১৩:১৭আপডেট : ০৩ মে ২০২৪, ১৩:১৭

আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি লংঘনের দায়ে আগেই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন ডেভন থমাস। ক্যারিবিয়ান ব্যাটারকে এবার সব ফরম্যাটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

ম্যাচ ‘পাতাতে উৎসাহ’ দেওয়াসহ সাতটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। থমাস সেগুলো স্বীকারও করেছেন। তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে আচরণবিধি ভঙ্গ করেছেন থমাস। এগুলো হলো- লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি টেন ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

থমাসের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর যেটি ছিল তা হলো- ম্যাচ পাতানোর চেষ্টা। সেটা ছিল ২০২১ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে। সেবার ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে একটি মাত্র ম্যাচই খেলেছিলেন তিনি। 

থমাস গত বছরের মে মাস থেকেই সাময়িকের জন্য নিষিদ্ধ ছিলেন। ফলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ২০২৩ সালের ২৩ মে মাস থেকে। পাশাপাশি নিষেধাজ্ঞার শেষ ১৮ মাস স্থগিত থাকবে বলে জানিয়েছে আইসিসি।

৩৩ বছর বয়সী থমাস একমাত্র টেস্ট খেলেছেন গত বছর ডিসেম্বরে। ২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ব্যাটার তিন ফরম্যাটে ৩৪ ম্যাচ খেলেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের