নেপাল হতে আরও বেশি বিদ্যুৎ আনা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৯

নেপালের প্রতিনিধি দলের সঙ্গে সৌহাদ্যপূর্ণ উপহার বিনিময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নেপাল হতে বেশি পরিমাণ বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে ৯ হাজার ৩৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বেসরকারি ও যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের এক প্রতিনিধিদল সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. শফিকুল্লাহ ও বাংলাদেশে নিযুক্ত নেপালের চার্জ-দ্যা এফেয়ার্স ধন বি ওলি বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আরও ৪টি এইচভিডিসি করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আরও বিদ্যুৎ আমদানি সহজ হয়।

এদিকে নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বিনিয়োগ সামিট-২০১৯ এ নেপালে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। জলবিদ্যুৎ নেপালের অন্যতম প্রধান বিনিয়োগ খাত। ৫ হাজার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব পাওয়া গেছে, যার জন্য ব্যয় হবে ৭ দশমিক ৭ বিলিয়ন  ডলার। নেপাল আগামী ১০ বছরে বাংলাদেশে কমপক্ষে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করার আশা প্রকাশ করে।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে এগুলে আঞ্চলিক সহযোগিতা বাড়বে, দ্রুত উন্নয়ন হবে। বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সংলাপ অব্যাহত রাখতে হবে।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম