শ্রমিক কল্যাণ তহবিলে ২৭ কোটি টাকা দিলো গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৯:৫৩আপডেট : ২৩ মে ২০১৯, ২০:০৬





গ্রামীণফোনের লোগো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৯১ টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে গ্রামীণফোনের একটি প্রতিনিধি দল এ টাকার চেক হস্তান্তর করেন। ২০১৮ সালে কোম্পানির লাভের অংশ থেকে এই টাকা দেওয়া হলো। গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

আকতারুল ইসলাম জানান, গ্রামীণফোন তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিয়ে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি এ পর্যন্ত ১২১ কোটি ৮২ লাখ ৪ হাজার ১৯ টাকা জমা দিয়েছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত গ্রামীণফোন লিমিটেডসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোন লিমিটেডের উপপরিচালক এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কেএম সাবির আহমেদ, উপব্যবস্থাপক মো. আসিফ ইকবাল এবং পরিচালক ইয়াসির মাহমুদ খান উপস্থিত ছিলেন।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী