হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ২০:৩১আপডেট : ১৪ মে ২০২৫, ২০:৩১

ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ছিল তেলআবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই হামলার ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফর করছেন। সফরের এক ঘোষণায় ট্রাম্প বলেন, তিনি হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছেন, যার আওতায় তারা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ করবে।

তবে হুথিরা জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখবে।

হুথি গোষ্ঠী বলছে, তারা লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব হামলা তারা চালাচ্ছে গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে।

২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর থেকে গাজা উপত্যকায় সশস্ত্র অভিযানে রয়েছে ইসরায়েল। সেই যুদ্ধ এখনও চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি মাসের শুরুতে ঘোষণা করেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ করতে সম্মত হওয়ায় ওয়াশিংটন ইয়েমেনে আর বিমান হামলা চালাবে না।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের