প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত যে ১০০ টাকার নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে তা ভুয়া। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট বাংলাদেশ ব্যাংক ছাপেনি। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তা ভুয়া নোটের ছবি। বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এদিকে, বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া নোট ছড়ানোয় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে বাজারে রয়েছে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ ও ১০০০ টাকার নোট। এগুলোর কোনোটিতেই প্রধানমন্ত্রীর ছবি নেই।

/জিএম/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক