কমেছে রফতানি আয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫০

রফতানি বাণিজ্য

সদ্য বিদায়ী আগস্ট মাসে পণ্য রফতানি করে বাংলাদেশ ২৮৪ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে। রফতানির এই পরিমাণ গতবছরের একই মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ কম। গতবছর আগস্টে বাংলাদেশ ৩২১ কোটি ৩৫ লাখ ডলারের পণ্য রফতানি করেছিল। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ বছরের আগস্টে ৩৮৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রফতানির লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ। এই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ২৭ শতাংশ কম আয় হয়েছে।

ইপিবি’র তথ্য বলছে, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রফতানি করে বাংলাদেশ ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলার আয় করে। গতবছর জুলাইয়ে এ খাতে আয় হয়েছিল ৩৫৮ কোটি ১৪ লাখ ডলার। জুলাই মাসে প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ৮ দশমিক ৫৫ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৬৭৩ কোটি ২২ লাখ ডলার। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে শূণ্য দশমিক ৯২ শতাংশ কম। যদিও এবার জুলাই-আগস্টের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৬৭৯ কোটি ৫০ লাখ ডলার। গত বছর জুলাই-আগস্টে ৬৭৯ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। মূলত তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি কম হওয়ার কারণে আগস্টে সার্বিক রফতানি আয় কমেছে।

ইপিবির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জুলাই-আগস্টে মোট রফতানি আয়ের ৮৪ দশমিক ৯১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। ৬৭৩ কোটি ২২ লাখ ডলার রফতানি আয়ের মধ্যে ৫৭১ কোটি ৬৫ লাখ ডলারের যোগান দিয়েছে তৈরি পোশাক খাত। তবে এ খাতে গত বছরের একই সময়ের চেয়ে আয় কমেছে দশমিক ৩৩ শতাংশ।

ইপিবি বলছে, জুলাই-আগস্টে পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে শূণ্য দশমিক ৪৩ শতাংশ। হিমায়িত মাছ রফতানি কমেছে ৫ শতাংশ। চা রফতানি কমেছে ১৮ দশমিক ১৮ শতাংশ। তবে চামড়া এবং চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। স্পেশালাইজড টেক্সটাইল রফতানি বেড়েছে ৫ শতাংশ। ওষুধ রফতানি বেড়েছে ২২ দশমিক ১১ শতাংশ। তামাক রফতানি প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। হ্যান্ডিক্যাফট রফতানি বেড়েছে ১২ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে পণ্য রফতানির আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি (৪৫.৫০ বিলিয়ন) ডলার। অবশ্য গত ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ ৪ হাজার ৫৩৫ কোটি ৮২ লাখ (৪০.৫৩ বিলিয়ন) ডলার আয় করে। 

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান