সরকারি কোষাগারে সাধারণ বীমা করপোরেশনের ৫০ কোটি টাকা জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

 অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চেক হস্তান্তর করছেন সাধারণ বীমার কর্মকর্তারা সাধারণ বীমা করপোরেশন ২০১৮ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে সরকারি কোষাগারে জমা দিয়েছে ৫০ কোটি টাকা। ২০১৮ সালে করপোরেশন বীমা ও পুনঃবীমা খাতে মোট ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এই টাকার চেক হস্তান্তর করেন সাধারণ বীমার কর্মকর্তারা।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘সাধারণ বীমা করপোরেশনকে কমপক্ষে ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে হবে। সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় সাধারণ বীমা করপোরেশন বলেন, তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবে।’

২০১৭ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে ৪০ কোটি টাকা দিয়েছিল সাধারণ বীমা করপোরেশন।

অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সসদ্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদির বীমা কভারেজ দিচ্ছে সাধারণ বীমা।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে