দেশে যুদ্ধাপরাধী দল রাজনীতি করতে পারে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
২২ নভেম্বর ২০১৫, ১৬:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৮:২৯

Tofael দেশে যুদ্ধাপরাধী দল রাজনীতি করতে পারে না বলে অভিমত ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার রাজধানীর তেজগাঁওয়ে পাট বহুমুখীকরণ উন্নয়ন কেন্দ্রে (জেডিপিসি) আয়োজিত এক সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শীর্ষক এ সভায় আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনে জামায়াত স্বীকৃত দল নয়। নিবন্ধনও নেই। বিচারকেরা বলেছেন, দলটি যুদ্ধাপরাধী। সুতরাং, এ দেশে তারা (জামায়াতে ইসলামী বাংলাদেশ) রাজনীতি করতে পারে না।

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার চাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ সময়ে তাদের দ্বারা সংঘটিত অপরাধ তারা স্বীকার করে নিয়েছে।     

তিনি আরও বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। অধিষ্ঠ হলো মর্যাদার আসনে।

পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ আমদানি ও রফতানি দফতরকে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট আইনটি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম