শিল্প ঋণে জানুয়ারি থেকে এক অঙ্কের সুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় উৎপাদনশীল খাতের ব্যাংক ঋণে এক অঙ্কের সুদ হার অনুমোদন করা হয়েছে। এই সুবিধা পাবেন শিল্প খাতের মেয়াদি এবং তলবি ঋণের গ্রাহকরা। দেশের সার্বিক বিনিয়োগ বৃদ্ধিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সূত্রে এতথ্য জানা গেছে।

আগামী বছরের ১ জানুয়ারি থেকেই গ্রাহকরা এ সুবিধা পাবেন। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, শিল্প ঋণে এক অংকের সুদ হার বিষয়ক এজেন্ডা সমর্থন করেছে বোর্ড। শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাব উল ইসলাম।

সুদ হার এক অঙ্কে নামিয়ে আনতে এর আগে ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে প্রধান করে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি সুদ হার কমানোর জন্য বেশ কিছু সুপারিশ করেছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম