মধ্যরাতে বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডিকে বাসায় পৌঁছে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০০:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

চেয়ারম্যান-এমডি শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে মধ্যরাতে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পেলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে পুলিশ তাদের বেসিক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেন। এ সময় বিক্ষোভকারীরা ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা চলে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরাও চলে যান।
প্রসঙ্গত, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের প্রতিবাদে ব্যাংকটির কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে ব্যাংকটির কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রবিবার বিকাল থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা অবরুদ্ধ ছিলেন। এদিন বিকাল চারটা থেকে ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুলকে অবরুদ্ধ করে রাখেন। তাদের সঙ্গে বোর্ডের সদস্যরাও অবরুদ্ধ ছিলেন। রবিবার দুপুর থেকে সেনাকল্যাণ ভবনে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মীরা অবস্থান নেন।
বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে এর আগে, গত ২৩ ডিসেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের রুমের সামনে তারা বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের একটি চিঠি ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে জারি করা হয়। বাংলা ট্রিবিউনে ‘বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল’ শিরোনামে ২২ ডিসেম্বর রাতে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা বাতিল করা হয়। ওই সিদ্ধান্ত ২২ ডিসেম্বর থেকে কার্যকরের কথাও জানানো হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো করার এই নির্দেশনা জারির ফলে কমে যাবে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।


আরও পড়ুন: 
বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডি অবরুদ্ধ

বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল

/জিএম/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক