পুঁজিবাজার নিয়ে গুজব চলছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৯:১৫আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:৪১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

পুঁজিবাজার নিয়ে গুজব চলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, গুজব ঠেকানোর জন্য পুঁজিবাজারের বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে হবে। গুজবের দ্রুত সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের সম্মেলনকক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুঁজিবাজার নিয়ে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, ভারপ্রাপ্ত এমডি আব্দুল মতিন পাটোয়ারী এবং পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী ও মিনাহাজ মান্নান, বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এবং কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামি, ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, গুজবের কারণেই দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। অনেকেই মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানোর দাবি জানিয়েছেন। তবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টাকার মান কমানো হবে না। অর্থমন্ত্রী বলেন, বিএসইসিতে আইনি দুর্বলতা রয়েছে। সেগুলো দূরও করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক