আমানতের সুদে উৎসে কর কর্তনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:১৬

বাংলাদেশ ব্যাংক

বিভিন্ন প্রকার আমানত বা সঞ্চয় স্কিমের সুদের উপর উৎসে কর কর্তন করে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অতিরিক্ত কর কমিশনার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকার আমানতের সুদের উপর উৎসে কর কর্তন করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ১২ ডিজিটের টিআইএনধারী আমানতকারীদের উৎসে কর ১০ শতাংশ, অন্যথায় ১৫ শতাংশ কর্তন করা হবে। এছাড়া সকল প্রকার কর অব্যাহতিপ্রাপ্ত ফান্ড যেমন- পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ফান্ডের আমানতের সুদের উপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রযোজ্য। কল মানি আমানতের ওপর পরিশোধিত সুদের ১০ শতাংশ কর দিতে হবে। বিদেশি উৎস থেকে গৃহীত আমানতের ওপরেও একইভাবে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম