এফইআরবি’র নতুন চেয়ারম্যান অরুণ, নির্বাহী পরিচালক শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৩

নির্বাচন কমিশনের সঙ্গে এফইআরবি’র নতুন কমিটির সদস্যরা

এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাহী কমিটির ৯টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন প্রার্থী।

ঘোষিত তফসিলের পর কোনও পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এসএম বজলুল হক এসব প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অপর দুই কমিশনার সাইফুল হাসান চৌধুরী (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক) ও কমিশনার ( পেট্রোবাংলার উপ মহাব্যবস্থাপক, জনসংযোগ) তারিকুল ইসলাম খান। 

নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে অরুণ কর্মকার (এনার্জিবাংলা), ভাইস চেয়ারম্যান পদে মুজাহিরুল হক রুমেন (একাত্তর টিভি), নির্বাহী পরিচালক পদে শামীম জাহাঙ্গীর (ডেইলি সান)। এছাড়াও অপর নির্বাচিতরা হলেন পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন (আমাদের সময়), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মাহফুজ মিশু (যমুনা টিভি), পরিচালক (ডাটা ব্যাংক) শাহেদ সিদ্দিকী (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), পরিচালক (বিনোদন ও কল্যাণ) সেরাজুল ইসলাম সিরাজ (বার্তা২৪.কম), সদস্য (১) মোল্লাহ আমজাদ হোসেন ও সদস্য (২) শাহনাজ বেগম।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের