ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১৩:৩২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:৪০

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই পরীক্ষার্থীর ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা বলেন, আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ ভোরে রিকশা নিয়ে যাওয়ার সময় কলেজের সামনে দুই ছিনতাইকারী তার মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যাই।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি বান্দরবানের থানচি উপজেলারর বিদ্যামনি এলাকা। আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থাকতো।

মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছে। আমরা জানতে পেরেছি, ওই শিক্ষার্থীর কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ