চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৩:২৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:২৩

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও শহরের দেওয়ানতসাম এলাকার নরধন দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরের দিকে নরধন দাসের বাড়িতে চুরি করতে প্রবেশ করে এক দুর্বৃত্ত। এ সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক জরুরি প্রয়োজনে বাইরে বের হলে জনি ওই চোরকে দেখতে পায় এবং চিৎকার করে। ধরা পড়ার ভয়ে চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনিকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় জনিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় জনির বড় ভাই জীবন দাস জয়ও আহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, খুব শিগগিরই জড়িতকে আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান