শেয়ার বাজারে আসছে রাষ্ট্রায়ত্ত আরও চার ব্যাংক, রূপালীর শেয়ার বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮

সরকারি পাঁচ ব্যাংক আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত আরও ৪টি ব্যাংক শেয়ার বাজারে আসবে। এছাড়া বাজারে ছাড়ার জন্য রূপালী ব্যাংকের শেয়ারের পরিমাণ ৯ থেকে ২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাংকটি আগে থেকেই শেয়ার বাজারে আছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

শেয়ার বাজারে আসা ৪টি ব্যাংক হচ্ছে—বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক), অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক। আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) বিষয়টির সমন্বয় করবে। এই পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সদস্য করে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এসিসির চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে