প্রি-পেইড মিটার গ্রাহকরা ঘরে বসে রিচার্জ কর‍তে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ২১:৩৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৪১

প্রি-পেইড মিটার ঢাকার বিদ্যুতের প্রি-পেইড মিটার গ্রাহকরা ঘরে বসে কার্ড রিচার্জ কর‍তে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এজেন্টের কাছে যেতে না পারলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) তালিকায় থাকা এজেন্টকে ফোন দিয়ে বাসায় বসে রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলার কারণে যদি আপনার কাছের পিওএস এজেন্টের দোকান বন্ধ থাকে, সেক্ষেত্রে এজেন্টরা যেন আপনার ঘরে গিয়ে প্রি-পেইড মিটারটি রিচার্জ করতে পারে, এ বিষয়ে ডিপিডিসির প্রি-পেইড এজেন্টদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং, জরুরি প্রয়োজনে প্রি-পেইড মিটার রিচার্জের জন্য ডিপিডিসির ওয়েব ঠিকানা www. dpdc.org.bd/agentlist ভিজিট করে আপনার কাছের এজেন্টদের তালিকা জেনে নিন এবং এজেন্টদের ফোন করে ঘরে বসে রিচার্জের ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজনে ডিপিডিসির কলসেন্টারে ১৬১১৬ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইতে পারবেন গ্রাহকরা।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিপির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘করোনা সংক্রমণ এড়াতে অনেকেই বাসার বাইরে বের হচ্ছে না। এদিকে সরকারি ছুটির কারণে অনেক দোকান বন্ধ থাকবে। প্রি-পেইড মিটার গ্রাহকদের ৪ এপ্রিল পর্যন্ত আমরা ব্যালেন্স রিচার্জ করে রাখতে বলেছি। তারপরেও যারা সেটি করতে পারবেন না, তাদের জন্য এজেন্টদের তালিকা আমরা ওয়েবসাইটে দিয়েছি। ফোন দিয়ে তারা ঘরে বসে সেবা নিতে পারবেন। এরপরেও যদি কারও কোনও সমস্যা হয়, তাহলে আমাদের কলসেন্টারে ফোন দিতে পারবেন।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের