৩১ মার্চ পর্যন্ত ব্যাংকে বন্ধ থাকবে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৭:০০আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৭:০১

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) আগামীকাল ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে ১ ও ২ এপ্রিল এটি চালু থাকবে। আজ বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই ছুটিকালীন সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা (নগদ উত্তোলন ও জমা) চালু রাখার নির্দেশনা রয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানসহ সব ধরনের লেনদেন সম্পন্ন করার সুবিধার্থে বিইএফটিএন আগামী ১ ও ২ এপ্রিল চালু থাকবে।
বিএফটিএনের মাধ্যমে যেসব কাজ করা যায় সেগুলো হলো– নিজের ব্যাংক হিসাব থেকে অন্য যেকোনও ব্যাংক গ্রাহকের হিসাবে টাকা পাঠানো, যেকোনও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশোধ করা, ডিভিডেন্ট-ইন্টারেস্ট প্রভৃতি পাঠানো, গ্রাহকের ব্যাংক হিসাব থেকে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, ঋণের কিস্তি, বীমা প্রিমিয়াম জমা দেওয়া।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামীকাল থেকে ৪ এপ্রিল পর্যন্ত (ছুটিকালীন) বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) সব কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক বলছে– বিএসিপিএস, আরটিজিএস ও বিইএফটিএন বন্ধ থাকলেও ছুটির সময়ে সার্বক্ষণিক ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) চালু রাখতে হবে। ফলে সহজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে যেকোনও ব্যাংকের এটিএম, পস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পাওয়া সম্ভব।
এছাড়া এনপিএসবি চালু থাকলে যেকোনও ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে মুহূর্তেই টাকা পাঠানো যায়। এছাড়া এর মাধ্যমে পণ্য কিংবা সব সেবার মূল্য পরিশোধ করার সুযোগ আছে।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের