প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ১৬ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২১:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:৩৯

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ১৬ কোটি টাকা অনুদান

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ হতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ  ১৭ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৪৬৭ টাকা অনুদান দিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের এই চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এবং  অধীনস্থ দফতর,  সংস্থা ও কোম্পানিগুলোর পক্ষ হতে অনুদান বাবদ প্রাপ্ত মোট ১৫ কোটি ৫৬ লাখ টাকা এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও এর অধীন দফতর, সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তা- কর্মচারীদের একদিনের বেতন বাবদ প্রাপ্ত মোট ১ কোটি ৮ লাখ ২২ হাজার ৪৬৭ টাকা, অর্থাৎ সর্বমোট ১৬ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৪৬৭ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে।

এ সময় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের সচিব ড.সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের