সব শ্রমিকের মোবাইল ব্যাংক হিসাব খোলার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ২২:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:২৪

বাংলাদেশ ব্যাংক

সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৬ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে প্রদান করতে হবে। এ জন্য  সব পক্ষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব খোলার কার্যক্রম আগামী ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, শ্রমিক-কর্মচারীদের এনআইডি/ জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এমএফএস হিসাব খোলা যাবে। হিসাব খোলার ক্ষেত্রে কোনও চার্জ/ফি গ্রহণ করা যাবে না। শ্রমিকদের  হিসাব খোলার উদ্দেশে প্রচারণাসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী