সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ২০:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:৫২

বাংলাদেশ ব্যাংক করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মকর্তা ও গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সর্তকতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, অনেক গ্রাহক ব্যাংকে লেনদেনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করছেন না। এ কারণে ব্যাংকিং কার্যক্রম ব্যতীত দর্শনার্থী বা সাক্ষাৎ প্রার্থীদের ব্যাংকে আগমন নিরুৎসাহিত করতে হবে। ব্যাংকে উপস্থিত সবার মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও’র গাইডলাইন অনুযায়ী) বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আসার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না। ফলে বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যাতে ব্যাংকে আসার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন পুনরায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণেরও পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন:
অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম