বিসিক শিল্পনগরীতে সার্ভিস চার্জ আদায় তিন মাসের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ১৪:৫৪আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৪:৫৪

বিসিক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরিগুলোয় স্থাপন করা শিল্প ইউনিটের সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিসিকের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।   

বিশ্বব্যাপী কোভিড-১৯ -এর কারণে দেশের  শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায়  বিসিক শিল্পনগরীতে অবস্থিত সব শিল্প ইউনিটের ২০১৯ সালের  বাড়ানো সার্ভিস চার্জসহ অন্যান্য চার্জ আদায় আগামী তিন মাস স্থগিত থাকবে।

বিসিক জানায়, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। শিল্পনগরী কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি  বাস্তবায়ন নিশ্চিত করতে  ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে।

উল্লেখ্য, বিসিক কর্তৃপক্ষ শিল্পনগরীগুলোহ থেকে তিন ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে। ভূমি উন্নয়ন ফি, পানির বিল এবং শিল্পনগরীসমূহের রাস্তা ঘাট, ড্রেনেজ, কালভার্ট (অবকাঠামো ও ইউটিলিটি) জন্য সার্ভিস চার্জ।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের