৩০ জুন পর্যন্ত বিদেশে টাকা পাঠাতে অনুমতি লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ২২:৩৫আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২৩:২৬

বাংলাদেশ ব্যাংক

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর সময় আরও বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য অনুমতি ছাড়া খরচ পাঠানোর জন্য চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে আটকা পড়ায় অর্থ সংকটে রয়েছেন।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম