নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে ব্যাংকগুলোকে সহযোগিতার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১৮:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৮:৫০

বাংলাদেশ ব্যাংক

করোনা প্রাদুর্ভাবের সময় চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে ব্যাংক ডকুমেন্ট দ্রুত ছাড় দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে  নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ (চাল, ডাল, তেল, পেঁয়াজ, মসুর ডাল, লবণ, চিনি, আদা, রসুন) পানি, শিশুখাদ্য ও অন্যান্য খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সব ধরনের চিকিৎসা সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন, আমদানি, পণ্য খালাস, পণ্য পরিবহন, কুরিয়ার ব্যবস্থা এবং ওয়্যারহাউস কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে আমদানি পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে অনুমোদিত ডিলার ব্যাংক ডকুমেন্ট ছাড়করণের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম