১০ দিন অফিস করে ভাতা, বিভ্রান্তি দূর করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৮:০৫আপডেট : ০৫ মে ২০২০, ১৮:০৭

বাংলাদেশ ব্যাংক

ব্যাংক কর্মকর্তারা ১০ দিনের বেশি স্বশরীরে  অফিসে উপস্থিত থাকলেও তারা প্রণোদনা ভাতা পাবেন পুরো এক মাসের। এর বেশি পাবেন না। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিভ্রান্তি দূর করে একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান  নির্বাহীর কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়েছে— ১০ দিনের বেশি স্বশরীরে  অফিসে উপস্থিত থাকলেও তিনি এক  মাসের সম পরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার অধিক প্রাপ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে।

তবে ১০ কার্যদিবসের কম থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা পাবেন। আর ১০ কার্যদিবসের বেশি স্বশরীরে ব্যাংকে কর্মকত থাকলেও তিনি এক মাসের সমপরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার বেশি প্রাপ্য হবেন না।

অবশ্য নির্ধারিত রোস্টারিং ডিউটি কিংবা ব্যাংকের প্রয়োজনে ১০ কার্যদিবসের বেশি স্বশরীরে ব্যাংকের কর্মে নিয়োজিত থাকলে তিনি ১০ কার্যদিবসের পরবর্তী কার্যদিবসগুলোর জন্য ব্যাংকের নিজস্ব নীতিমালা বা বিধিমালার আওতায় যাতায়াত ব্যয় (কনভেন্স) অতিরিক্ত হিসেবে পাবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম