কাজের সন্ধানে বেরিয়ে সড়কে প্রাণ গেলো শ্রমিকের

বেনাপোল প্রতিনিধি
০১ মে ২০২৪, ১২:১৮আপডেট : ০১ মে ২০২৪, ১২:২৩

ঢাকা-বেনাপোল মহাসড়কের রজনী ক্লিনিকের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ধানকাটা এক শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইকেল আরোহী আরেক শ্রমিক। বুধবার (১ মে) ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

নিহত গোলাম মোস্তফা (৪৮) ও আহত আনিসুর রহমান (৩৩) দুজনেই যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছেন।

বেনাপোল পৌরসভার কাউন্সিলর শাহীন আলম জানান, বুধবার ভোরে পার্শ্ববর্তী লাউতাড়া গ্রামের গোলাম মোস্তফা ও আনিসুর রহমান নামে দুজন ধানকাটা শ্রমিক কাজের সন্ধানে সাইকেল নিয়ে বের হন। তারা বেনাপোল বাজারের উদ্দেশে স্থানীয় রজনী ক্লিনিকের সামনে দিয়ে আসছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গোলাম মোস্তফা মারা যান এবং আনিসুর রহমান গুরুতর আহত হন। আনিসুরকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা স্বীকার করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের