সোনার দোকান খোলা যাবে ‘নিজ দায়িত্বে’

বাংলা ট্রিবিউন রিপোট
০৭ মে ২০২০, ১৫:২৬আপডেট : ০৭ মে ২০২০, ১৫:২৬

জুয়েলারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোনার দোকান বন্ধ থাকবে। তবে কেউ খুলতে চাইলে নিজ দায়িত্বে খুলতে হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কোনও দায় থাকবে না। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।

জুয়েলার্স সমিতি বলছে, মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত সব জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে মতামত দিয়েছে। তবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজ নিজ মার্কেট কমিটি/স্থানীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কোনও জুয়েলার্স যদি সীমিত পরিসরে তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে তবে তার সব দায়ভার ওই জুয়েলার্সকে বহন করতে হবে। এ সংক্রান্ত বিষয়ে যদি কোনও জটিলতার সৃষ্টি হয় তবে বাজুস তার দায়িত্ব গ্রহণ করবে না।

একই সঙ্গে প্রাচীন ও সম্ভাবনাময়ী এই জুয়েলারি শিল্পকে বাঁচাতে ক্ষুদ্র, মাঝারী, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের (কারিগর) জন্য প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ প্রণোদনার দ্রুত কার্যকরের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মহলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি টেলি কনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের