করোনা মোকাবিলায় এডিবির সঙ্গে ৮৫০ কোটি টাকা ঋণের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২২:৫৭আপডেট : ১৩ মে ২০২০, ২২:৫৮

এডিবি

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), টাকার অঙ্কে এই ঋণের পরিমাণ ৮৫০ কোটি টাকা। এই অর্থ দিয়ে করোনা মোকাবিলায় যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী কেনার পাশাপাশি চিকিৎসা অবকাঠামো তৈরি করা হবে। বুধবার (১৩ মে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে  চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফরিদা ইয়াসমিন ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ এপ্রিল ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। করোনা মোকাবিলায় তাৎক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম