ডিএসইতে সূচক মিশ্র, লেনদেন কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:৪০
image

ঢাকা স্টক এক্সচেঞ্জ লোগো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে মূল্য সূচকের পরিবর্তন ছিল মিশ্র। টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ দশমিক ৭৩ শতাংশ। তবে, বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

অপর বাজার সিএসইতে সূচক পরিবর্তন মিশ্র এবং লেনদেন ছিল প্রায় অপরিবর্তিত। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় ৭ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২০ পয়েন্টে। আর ২ পয়েন্ট বেড়ে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭১৯ পয়েন্টে। তবে, ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০ পয়েন্টে।

এ দিন ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি ৮ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ২৮৬ কোটি ৫৯ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৬৭ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, বিএসআরএম স্টিল, আফতাব অটো, কেডিএস অ্যাক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ১৩ হাজার ৭৯৮ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ৭ পয়েন্ট কমেছে। তবে, সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

এ দিন সিএসইতে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৭ লাখ টাকা। এ দিন বাজারে ২১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৭ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো রিজেন্ট টেক্সটাইল, এলারেল্ড অয়েল, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, এবং কাশেম ড্রাইসেলস।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি