চট্টগ্রাম ইপিজেডে চীনের নতুন বিনিয়োগ ১.২ বিলিয়ন মার্কিন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৬:৪৪আপডেট : ০৩ জুন ২০২০, ১৬:৫৫

বেপজায় চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম ইপিজেডে চীনের নতুন বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। করোনার বৈশ্বিক এ পরিস্থিতিতে চীনা মালিকানাধীন কোম্পানি মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেড চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি চামড়া ও কৃত্রিম চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপন করতে যাচ্ছে।

বুধবার (৩ জুন) ঢাকায় রাজধানীতে বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. ক্যাং ইয়ানহুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) থেকে পাঠানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প কারখানাটি স্থাপিত হলে ৭৬৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কোম্পানিটি এ শিল্প স্থাপনে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি বার্ষিক ১ মিলিয়ন পিস ব্যাগ, বেল্ট ও ওয়ালেট উৎপাদন করবে।

এ সময় বেপজার সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক মিসেস নাজমা বিনতে আলমগীর, তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী