হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুলাই ২০২৫, ১০:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৩৯

অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে দারুণ সূচনা হয়েছে বাংলাদেশের। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই হংকং চায়নাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। দ্বীন ইসলাম করেছেন জোড়া গোল।

চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে বৃহস্পতিবার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে অবশ্য গোলের দেখা মিলেনি। গোলের দেখা মিলেছে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে। ২০ মিনিটে দ্বীন ইসলাম পেয়ে যান ফিল্ড গোল। ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।

পরের দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। ২৬ মিনিটে আবারও গোলের খাতায় নাম লেখান দ্বীন ইসলাম। ৪৩ মিনিটে  পেনাল্টি কর্নার থেকে তৃতীয় ও শেষ  গোল পায় বাংলাদেশ। এবার লক্ষ্যভেদ করেন হাসান অমিত। তাতে বাংলাদেশ মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে।

দুই গোল করে  ম্যাচসেরার পুরস্কারটা জেতেন দ্বীন ইসলাম। ‘এ’ তে বাংলাদেশের গ্রুপসঙ্গী হিসেবে হংকং ছাড়াও আছে স্বাগতিক চীন ও বাংলাদেশের দুই প্রতিবেশী পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দ্বীন ইসলামদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ৫ জুলাই। চীনে একই সময়ে মাঠে গড়াচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ। সেখানেও বাংলাদেশ খেলছে। শুক্রবার বাংলাদেশ মুখোমুখি হবে জাপানের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি