লাখ টাকার কম ঋণে দুই মাসের সুদ মওকুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১১:৩৪আপডেট : ১১ জুন ২০২০, ১১:৪০

বাংলাদেশ ব্যাংক করোনাভাইরাসের প্রকোপে যারা এক লাখ টাকার কম ঋণ নিয়েছেন, তাদের এপ্রিল ও মে মাসের পুরো সুদ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্রেডিট কার্ড, অফশোর ব্যাংকিং ইউনিটের ঋণ এবং কোনও বৈদেশিক ঋণের গ্রাহকরা এই সুবিধা পাবে না। এ ব্যাপারে বুধবার (১০ জুন) রাতে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের সুদ মওকুফ হবে বার্ষিক দুই শতাংশ পর্যন্ত। এর চেয়ে বড় ঋণগ্রহীতারা বার্ষিক এক শতাংশ পর্যন্ত সুদ মওকুফ পাবেন। সরকারের দেওয়া দুই হাজার কোটি টাকা সুদ ভর্তুকি এভাবেই গ্রাহকদের মাঝে বিতরণ হবে।
এর আগে, বাংলাদেশ ব্যাংক গত ৩ মে জানিয়েছিল, ব্যাংকগুলো এপ্রিল ও মে মাসের সুদ আয় খাতে নিতে পারবে না। সুদ আয় খাতে না নিলে ব্যাংক লোকসান চলে যাবে, এজন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হলে সরকারের পক্ষ দুই হাজার কোটি টাকা সুদ ভর্তুকির ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিয়েছে, কোন গ্রাহক কী পরিমাণ সুদ ভর্তুকি পাবে।

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম