পুঁজিবাজারে লেনদেন ১০ থেকে ১টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৮:২৮আপডেট : ১৭ জুন ২০২০, ১৮:২৮

স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শেয়ারবাজারে সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার অনুযায়ী ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে বুধবার (১৭ জুন) ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান এ বিষয়ে বলেন, ‘ডিএসইতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ১০টায়  লেনদেন শুরু হবে।  লেনদেন শেষ হবে বেলা ১টায়।’

অপরদিকে, সিএসইর এক নির্দেশনায় বলা হয়েছে, গত সোমবার (১৫ জুন) বাংলাদেশে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১৮ জুন লেনদেন শুরু হবে সকাল ১০টায়। লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম