অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০২৪, ২১:৪৮আপডেট : ০৭ মে ২০২৪, ২১:৪৮

অনুমতি ছাড়া হলুদ, মরিচ গুঁড়া ও আখের চিনি বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার চকবাজার ও রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসটিআইয়ের মান সনদ ছাড়া আখের চিনি বিক্রি করে আসছিল আদর্শ সদর উপজেলার চকবাজার এলাকার মেসার্স মৌরানী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বিএসটিআইয়ের মান সনদবিহীন হলুদ ও মরিচের গুঁড়া বিক্রির অপরাধে একই উপজেলার রাজগঞ্জ বাজারের মেসার্স রঞ্জিত এন্টারপ্রাইজ ও মেসার্স শফিকুল স্টোরকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক (সিএম) মো. শহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক (সিএম) মো. আছাদুল ইসলাম, বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট) আবু সিহাব মোহাম্মদ ইমতিয়াজ ও ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি