গ্রাহক সেবার মান বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৯:২৬আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৯:২৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নিজ থেকেই উদ্যোগী হতে হবে। নব-নিযুক্ত কর্মকর্তাদের নতুন নতুন উদ্ভাবনী ধ্যান-ধারণাকে ধারণ করে চিন্তার দুয়ার সম্প্রসারিত করা অপরিহার্য। আউট অব বক্স চিন্তা করে গ্রাহক সেবার মান বাড়াতে হবে।

বুধবার (৮ জুলাই) নিজের বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আয়োজিত ‘ডেসকোতে নব-নিযুক্ত ৫৭ জন সহকারী প্রকৌশলীর ও সহকারী ব্যবস্থাপকের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক মানের কোর্স-কারিকুলাম ডিজাইন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের গুণগত মান আরও বাড়ানোর ওপরে গুরুত্ব দেন নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিতরণ ব্যবস্থা অটোমেশন বা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এই আধুনিকায়নের সঙ্গে কর্মকর্তাদের সর্বদা সম্পৃক্ত রাখতে হবে।’

ডেসকো’র নব নিযুক্ত ৫৭ জন সহকারী প্রকৌশলী ও সহকারী ব্যবস্থাপকের জন্য ৫০ দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স বুধবার (৮ জুলাই) শুরু হয়েছে। জানা গেছে, এই প্রশিক্ষণে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও কোম্পানির অভিজ্ঞ কর্মকর্তা ও করপোরেট প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ চালু হওয়ায় দেশের বাইরে থেকে খ্যাতনামা অধ্যাপক, অর্থনীতিবিদ, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বক্তব্য দিয়ে প্রশিক্ষণকে সমৃদ্ধ করবেন। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ধারাকে সমুন্নত রাখার স্বার্থে বিদ্যুৎ খাতে দক্ষ, বহুমুখী পেশাদার কর্মী বাহিনী তৈরি করার লক্ষ্য নিয়ে বিপিএমআই কাজ করে যাচ্ছে— যা টেকসই উন্নইয়নকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিটের রেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ  ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা খাতুন বক্তব্য রাখেন।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী