সব সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪০%

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ১৫:২১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৫:২৩
image

সব সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪০% দেশের পুঁজিবাজারে সোমবার সবগুলো মূল্য সূচক বেড়েছে। পাশাপাশি আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ডিএসইতে বেড়েছে ৪০ দশমিক ৫৩ শতাংশ। তবে সিএসইতে তা কমেছে ৪ দশমিক ২৯ শতাংশ।

এ ছাড়া, ডিএসইতে প্রায় আড়াই শত এবং সিএসইতে দেড় শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইএক্স সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০১ পয়েন্টে। আর ১৯ পয়েন্ট বেড়ে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৩৪ পয়েন্টে।

এ দিন ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৯৯ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৪৮৮ কোটি ৮৭ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ৯০ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, বিএসআরএম স্টিল, এমারেল্ড অয়েল, আফতাব অটো, আল আরাফা ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সোমবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৪ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ১২৩ পয়েন্ট এবং সিএসই৩০ সূচক ১০৯ পয়েন্ট বেড়েছে।

এ দিন সিএসইতে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৯৮ লাখ টাকা। এ দিন বাজারে ২১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৭ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো রিজেন্ট টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, কেডিএস অ্যাক্সেসরিজ, বেক্সিমকো ফার্মা এবং ইফাদ অটোজ।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম