ডিএসইতে লেনদেনে কমেছে ২৫%

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:২৭
image

ডিএসইতে লেনদেনে কমেছে ২৫% বুধবার ডিএসইতে সবগুলো মূল্য সূচক কমেছে। পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ নেমে আসে ৪০০ কোটি টাকার নিচে। এর পরিমাণ আগের দিনের তুলনায় ২৫ দশমিক ০৭ শতাংশ কম।
অপর বাজার সিএসইতে সবগুলো মূল্য সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেনে আগের দিনের তুলনায় কমেছে ২৬ দশমিক ৫৫ শতাংশ।
এ ছাড়া, ডিএসইতে প্রায় সমসংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে ও কমেছে। তবে, সিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ডিএসইএক্স সূচক কমেছে প্রায় ৫ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০২ পয়েন্টে। আর ৩ পয়েন্ট কমে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৪০ পয়েন্টে।
এ দিন ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ১৩১ কোটি ৮৬ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৩৯৪ কোটি ৩৯ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ২৫ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, এমারেল্ড অয়েল, এসিআই, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস, কেডিএস অ্যাক্সেসরিজ, আফতাব অটো এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

 সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বুধবার সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ১৩ হাজার ৯৮৫ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ৫ এবং সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে।

এ দিন সিএসইতে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বুধবার সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৮৭ লাখ টাকা। এ দিন বাজারে ৩২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮৮ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো এসিআই, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, বেক্সিমকো এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম