২ মিউচুয়াল ফান্ডের শেয়ার ক্রয়-বিক্রয়ে যোগসাজশের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:৩৪

বাণিজ্য মন্ত্রণালয়

শেয়ারবাজারের ২ মিউচুয়াল ফান্ডের শেয়ার ক্রয়-বিক্রয়ে যোগসাজশের অভিযোগ পেয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কমিশন এই বিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করছে।

বুধবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ পাওয়ার তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী।

আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেয়ারবাজারে নিবন্ধিত এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধি চিফ ফিনান্সিয়াল অফিসার কর্তৃক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড গং এর বিরুদ্ধে জুলাই, ২০১৮ থেকে সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের শেয়ার যোগসাজশের মাধ্যমে ক্রয়-বিক্রয় নিয়ে প্রতিযোগিতা আইন, ২০১২ এর ১৫ ধারা ও ১৬ ধারা অনুযায়ী দুই-তৃতীয়াংশ শেয়ার ধারণের মাধ্যমে কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার করে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছে প্রতিযোগিতা কমিশন।

ওই অভিযোগের বিষয়ে ১৮ নভেম্বর, ২০২০ তারিখ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে প্রথম শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। পূর্ণাঙ্গ কমিশনের সামনে এল আর গ্লোবালের পক্ষে আইনজীবী অভিযোগ উপস্থাপন করেন, অভিযোগের প্রতিপক্ষগণ শুনানির জন্য লিখিতভাবে সময় চাইলে কমিশন পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি