শুক্র-শনিবার সীতাকুন্ড পৌর এলাকার সব ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:০২

বাংলাদেশ ব্যাংক আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভা এলাকায় সব ব্যাংক খোলা থাকবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এই দুই দিন ব্যাংক খোলা রাখার বিষয়ে  দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীতাকুন্ড পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সঙ্গে জামানতের টাকা জমাদানের সুবিধার্থে ওই এলাকার সব ব্যাংক খোলা থাকবে। সার্কুলারে বলা হয়, আগামী ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর সাড়ে ১২ পর্যন্ত এবং ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের জামানতের টাকা জমা গ্রহণের উদ্দেশ্যে সীতাকুন্ড পৌরসভা এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ প্রদান করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম